বিরোধীদলীয় নেতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি দলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের নেতার প্রস্তাবের একটি বিকল্প হতে পারে, সেটা হলো প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি দ্রুত গঠন করে অনেক বিষয় কমিটিতে আলোচনা করে সমাধান করা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীদের বিমানবন্দরসহ সব জায়াগায় যথাযথ সম্মান ও অগ্রাধিকার যাতে দেওয়া হয়, সে জন্য স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় মিলে একটা ওয়ার্কিং কমিটি গঠন করা যেতে পারে।
সালাহউদ্দিন আহমদ বলেন, মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম সফর নির্ধারিত হয়েছে। মালয়েশিয়াকে তিনি গুরুত্ব দিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার জন্যই।
Voice24 Admin 


