১২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নয় মাসে ইসলামিক ফাইন্যান্সের লোকসান কমেছে ৭৬ শতাংশ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৬১০ Time View

প্রকাশিত: ১৮:০১, ১৯ অক্টোবর ২০২৫  

‎পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) ও নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য নয় মাসের প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ৭৬ শতাংশ।

রবিবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৮৭) টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (৫.৭১) টাকা। সে হিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৪.৮৪ টাকা বা ৮৫ শতাংশ।

এদিকে, চলতি হিসাববছরের নয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৯৪) টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (৮.১০) টাকা। সে হিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ৬.১৬ টাকা বা ৭৬ শতাংশ।

‎২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (১.৭৪) টাকায়।

ঢাকা/এনটি/রাজীব

ট্যাগঃ

নয় মাসে ইসলামিক ফাইন্যান্সের লোকসান কমেছে ৭৬ শতাংশ

সময়ঃ ১২:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫