০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি 

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯০ Time View

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ২৬ ফেব্রুয়ারি ২০২৬  

চাঁদাবাজকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোল চত্বর এলাকায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতের আঁধারে চাঁদাবাজির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এমপির ত্বরিত পদক্ষেপের প্রশংসা করছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাতে পাঁচ্চর গোল চত্বর এলাকায় যানবাহন থেকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য সরাসরি সেখানে উপস্থিত হন। তিনি এক ব্যক্তিকে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করেন এবং তাৎক্ষণিকভাবে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজি হচ্ছিল। জনপ্রতিনিধির এমন সরাসরি হস্তক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর পীরজাদা হানজালা শিবচরকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। সর্বশেষ এ ঘটনায় তার সেই অবস্থানেরই প্রতিফলন দেখছেন এলাকাবাসী।

ঢাকা/বেলাল/রফিক

ট্যাগঃ

চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি 

সময়ঃ ১২:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬