০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৫৭৬ Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২২ মার্চ ২০২৬  

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

রবিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দারিয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও তার বন্ধু জাবির হোসেন (১৮)। গুরুতর আহত অপর তরুণকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভৈরব হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী বলেন, “তিন তরুণ এক মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই পিকআপ মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।”

ঢাকা/রুমন/রাজীব

ট্যাগঃ

পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের

সময়ঃ ১২:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬