০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৫৬৯ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ২ এপ্রিল ২০২৬  

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচানী গ্রামের রাসেল ও শান্তিনগর গ্রামের আব্দুল হামিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সেই সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/অনিক/রাজীব

ট্যাগঃ

সোনারগাঁয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সময়ঃ ১২:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬