০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫৪১ Time View

জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ‘ক্যাম্পেইন ফর এ বেটার বাংলাদেশ’ প্লাটফর্মের নামে এ মানববন্ধন করেন তারা।

এ সময় তাদের হাতে ‘যে পথ বেয়ে সংসদে, সে পথ কেন সংকটে’, ‘ওয়াসিম তোমার জীবন দান, করছে কারা অসম্মান’, ‘গণভোটের জনরায়, বাস্তবায়ন করতে হবে’, ‘সংবিধান সংস্কার জুলাই সনদের অঙ্গিকার’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, “বিএনপি ৫০ শতাংশ জনরায় নিয়ে ক্ষমতায় গেলেও গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সমর্থন দিয়েছে। বিএনপি নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারণা চালালেও এখন গণভোটের সাংবিধানিক বৈধতার কথা বলছে, হাইকোর্ট দেখাচ্ছে। জনগণের সাথে দ্বিচারিতা করে শেখ হাসিনা এ দেশে থাকতে পারে নাই, নতুন করে কেউ যদি সাংবিধানিকভাবে স্বৈরাচার হতে চায়, তারাও যেন তাদের পথ খুঁজে নেয়।”

তিনি আরো বলেন, “অবিলম্বে গণভোটের জনরায় বাস্তবায়ন করতে হবে। মেজর জিয়া ও বেগম জিয়ার বিএনপি জনগণের সাথে যে বেইমানি করে না, তা এই প্রজন্ম দেখতে চায়।”

ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাতুল বিন হোসেন বলেন, “জনগণ আপনাদের মতো সংবিধানের এত জটিল মারপ্যাচ বুঝে না৷ তারা বুঝে জুলাই সনদ তৎকালীন অন্তবর্তীকালীন সরকার দিয়েছে৷ সেই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করা এবং মেরামত করা হবে। আর এটার পক্ষেই বাংলাদেশের ৭০ ভাগ জনগণ ভোট দিয়েছে। অতএব আপনারা আর কোনো টালবাহানা না করে জনগণের রায় দ্রুত বাস্তবায়ন করুন।”

ট্যাগঃ

চবিতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সময়ঃ ১২:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬