ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫০, ১৬ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে ভাসুরের ছুরিকাঘাতে সুমি (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের মৃত সমশের আলীর ছেলে মো. খলিল ও তার স্ত্রী নাছিমা বেগম।
নিহত সুমি আক্তার ওয়ালিউল্লাহর স্ত্রী। গ্রেপ্তার খলিল ও ওয়ালিউল্লাহ সহদর ভাই। এর মধ্যে খলিল বড়, ওয়ালিউল্লাহ ছোট।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খলিল ও ওয়ালিউল্লাহর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমির গাছের ডাল কাটতে যান ওয়ালিউল্লাহ। এতে বাধা দেন খলিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় ওয়ালিউল্লাহ স্ত্রী সুমি এগিয়ে এলে খলিল হাতে থাকা ছুরি দিয়ে তার বুকে আঘাত করেন। এতে সুমি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, “এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ মযনাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/মিলন/রাজীব
Voice24 Admin 









