০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের ‘না’ হোয়াইট হাউসের ‘হ্যা’

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৫৪১ Time View

প্রকাশিত: ২২:৩৯, ১৯ এপ্রিল ২০২৬  

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যোগ দেবেন কি দেবেন না তা নিয়ে দ্বিমুখী বক্তব্য এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের কাছ থেকে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার (১৯ এপ্রিল) ঘোষণা করলেন, মঙ্গলবার ইরানের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেবেন না ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার ভাষ্য, মূলত নিরাপত্তার কারণে ভ্যান্সকে তিনি পাকিস্তানে পাঠাবেন না। তবে তার জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনায় যোগ দেবেন।

ট্রাম্পের এই মন্তব্যের ফলে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় কোন কোন কর্মকর্তা উপস্থিত থাকবেন তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়।

প্রেসিডেন্টের এই বক্তব্যের এক ঘণ্টা পরেই হোয়াইট হাউস জানায়, শান্তি আলোচনায় যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন জেডি ভ্যান্স।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সিএনএনকে জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার পাকিস্তানে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী পর্বে যোগ দেবেন।
 
ঢাকা/শাহেদ

ট্যাগঃ

ট্রাম্পের ‘না’ হোয়াইট হাউসের ‘হ্যা’

সময়ঃ ১২:০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬