০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া ৫২ হাজার কোটি টাকা: সংসদে মন্ত্রী

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৫৪১ Time View

প্রকাশিত: ২৩:০৪, ১৯ এপ্রিল ২০২৬  

বাংলাদেশের সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া ৫২ হাজার ৩০০ কোটি টাকায় ঠেকেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমানে দেশের সরকারি, বেসরকারি, বিদ্যুৎ আমদানিসহ বিদ্যুৎ কেন্দ্রগুলোর চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি-বেসরকারি কোম্পানির গ্যাস বিল বকেয়া বাবদ পেট্রোবাংলার কাছে ১১ হাজার ৬৩৪ কোটি ৬ লাখ টাকা, ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাবদ বকেয়া ৩ হাজার ৮৯১ কোটি ৫৫ লাখ টাকা। গ্যাস ও জ্বালানি তেলভিত্তিক আইপিপি বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি পেমেন্ট ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া ১৭ হাজার ৩৫৭ কোটি ৬৮ লাখ টাকা ৷ জয়েন্ট ভেঞ্চার ও আইপিপি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কয়লার মূল্য ও ক্যাপাসিটি পেমেন্ট বাবদ বকেয়া ১৫ হাজার ৪৫২ কোটি ৯১ লাখ টাকা। 

মন্ত্রী জানান, সরকারি কোম্পানির ক্যাপাসিটি পেমেন্ট ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া ৫ হাজার ৬২৩ কোটি ৩ লাখ টাকা। হইলিং চার্জ বাবদ বকেয়া ১৯৮ কোটি ৯৪ লাখ টাকা।

ব্যাংকের কাছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ঋণের পরিমাণ ১ লাখ ৪৯ হাজার ৩১১ কোটি ২৬ লাখ টাকা।

ঢাকা/এএএম/রফিক

ট্যাগঃ

বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া ৫২ হাজার কোটি টাকা: সংসদে মন্ত্রী

সময়ঃ ১২:০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬