০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর নিয়ামতপুরে চার হত্যা: ভাগিনা সবুজ রানার দায় স্বীকার

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫৪২ Time View

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ২২ এপ্রিল ২০২৬  

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি ভাগিনা সবুজ রানা দায় স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- সাহিন মন্ডল ও সরিফুল মন্ডল।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জের এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন জড়িত থাকতে পারে। তবে, তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। ঘটনার পেছনের সম্পূর্ণ কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”

এদিকে, হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের এক স্বজনের বাড়িতে আগুন দিয়েছে এলাকাবাসী। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

গত সোমবার দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি সুলতানা এবং তাদের দুই সন্তান পারভেজ রহমান (৯) ও সাদিয়া আক্তারকে (৩) গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে নিয়ামতপুর থানায় মামলা করেছেন।

ঢাকা/সাজু/রাজীব

ট্যাগঃ

নওগাঁর নিয়ামতপুরে চার হত্যা: ভাগিনা সবুজ রানার দায় স্বীকার

সময়ঃ ১২:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬