০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫৬৬ Time View

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২৭ এপ্রিল ২০২৬  

ফাইল ফটো

নেত্রকোণার খালিয়াজুরি উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা আব্দুল মোতালিব, সাতগাঁও গ্রামের মোনায়েম খাঁ পালান এবং সিরাজগঞ্জের আকনাদিঘীরচর গ্রামের অফিকুল মন্ডলের ছেলে শুভ মন্ডল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ধনু নদে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান আব্দুল মোতালিব। দুপুরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে মারা যান হালান মিয়া। একই সময় কৃষ্ণপুর হাওরে ধান কাটার সময় বজ্রপাতে শুভ মণ্ডল মারা যান।

খালিয়াজুরী থানার ওসি নাসির উদ্দিন বলেন, তিনজনই ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/ইবাদ/রাজীব

ট্যাগঃ

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সময়ঃ ১২:০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬