০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়, ক্ষয়ক্ষতি

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫৪১ Time View

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ২৮ এপ্রিল ২০২৬  

ঝড়ে গাছ ভেঙে সড়কে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলার বিভিন্ন গ্রামে কালবৈশাখী ঝড় আঘাত হানে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বয়ে যাওয়া ঝড়ে তিন শতাধিক গাছপালা ভেঙে গেছে। কমপক্ষে ৩০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সকালে আকাশ কালো হয়ে তীব্র বেগে বাতাস শুরু হয়। সঙ্গে প্রবল বৃষ্টিপাত হতে থাকে। ঝড়ের সময় কসবা উপজেলার তিন লাখ পীর, শিকারপুর, বাদৈর, মূলগ্রাম, মইনপুরসহ বিভিন্ন গ্রামে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে অনেক গাছপালা উপরে সড়কে পড়ে। বাতাসে অনেক বাড়ির চালা উড়ে গেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। 

উপজেলার তিন লাখ পীর এলাকায় একটি মোবাইল ফোনের টাওয়ার ভেঙে পড়েছে। এতে ওই এলাকায় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ৩০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সড়কের উপর থেকে গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রয়োজনীয় সরকারি সহায়তা করা হবে বলেও জানান তিনি। 

এদিকে, সকাল থেকে ভারী বৃষ্টিপাতের ফলে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এ সময় এসএসসি পরীক্ষার্থীসহ চলাচলকারীদের দুর্ভোগে পড়তে হয়। 

শহরের বাসিন্দারা বলেন, দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতি বছর বৃষ্টিপাত হলে জলাবদ্ধতা দেখা দেয়। 

ঢাকা/পলাশ/বকুল

ট্যাগঃ

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়, ক্ষয়ক্ষতি

সময়ঃ ১২:০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬