০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা চাইতে গিয়ে মিলল লাথি, যুবকের মৃত্যু

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫৪৪ Time View

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ২৮ এপ্রিল ২০২৬  

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে লাথিতে লিটন মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মন্ডল পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত লিটন মন্ডল পাড়ার গেদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, লিটনের চাচাতো ভাই আশিকের কাছে ২ হাজার টাকা পেতেন লিটনের স্ত্রী হাবিবা। ওই টাকা চাইতে গেলে লিটন ও আশিকের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে আশিক লিটনের অণ্ডকোষে লাথি দেন। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় লিটনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানিয়েছেন, লিটনের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

ঢাকা/পলাশ/রফিক

ট্যাগঃ

পাওনা টাকা চাইতে গিয়ে মিলল লাথি, যুবকের মৃত্যু

সময়ঃ ১২:০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬