০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ কল-কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৫৪২ Time View

শ্রমিকদ‌লের সমা‌বে‌শ

প্রকাশিত: ১৮:১০, ১ মে ২০২৬  

নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দেশে বন্ধ হয়ে যাওয়া কল কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করছে সরকার।”

শুক্রবার (১ মে) বিকেলে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।

প্রধানমন্ত্রী বলেন, “কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। হকার উচ্ছেদ নয়, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। হকাররা যাতে শান্তিতে ব্যবসা করতে পারে তার জন্য তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।”

তারেক রহমান বলেন, “শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকদের আমরা ১০ হাজার ঋণ মওকুফ করেছি। কৃষকদের কার্ডের বিষয়েও কাজ চলছে। অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।”

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

ট্যাগঃ

বন্ধ কল-কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

সময়ঃ ১২:১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬