০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ রবিবার

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৫৫৪ Time View

প্রকাশিত: ২২:৪২, ২ মে ২০২৬  

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৪৯ নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ রবিবার (৩ মে) অনুষ্ঠিত হবে।

শনিবার (২ মে) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে নবনির্বাচিত ওই নারী সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে।

এর আগে, গত ২৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর দিন সন্ধ্যায় নির্বাচিতদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হয়।

গেজেট অনুযায়ী, সংরক্ষিত এই ৪৯টি আসনের মধ্যে বিএনপি থেকে ৩৬ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন নারী সংসদ সদস্য রয়েছেন।

ঢাকা/আসাদ/সাইফ

ট্যাগঃ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ রবিবার

সময়ঃ ১২:০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬