০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ছেলের

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫৪৫ Time View

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ৩ মে ২০২৬  

লিমন মিয়া

রংপুরের পীরগঞ্জে বাবাকে বাঁচাতে গিয়ে নদীর পানিতে ডুবে লিমন মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

রবিবার (৩ মে) দুপুরে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে আখিরা নদীতে এ দুর্ঘটনা ঘটে। লিমন ওই গ্রামের গোফফার আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, গোফফার আলী বাড়ির পাশের আখিরা নদী পার হয়ে নিজের জমি থেকে ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতে তিনি ডুবে যেতে থাকেন এবং বাঁচার জন্য চিৎকার শুরু করেন। তীরে থাকা ছেলে লিমন মিয়ার সাঁতার ভালো না জানলেও বাবাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। কিন্তু, বাবার কাছে পৌঁছানোর আগেই তিনি নিজেই স্রোতের টানে তলিয়ে যান।

পরে স্থানীয়রা লিমনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। অন্যদিকে, লিমনের বাবা গোফফার আলীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামনাথপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শাহ জালাল এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, “বাবাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

ঢাকা/আমিরুল/রফিক

ট্যাগঃ

বাবাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ছেলের

সময়ঃ ১২:০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬