০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৫৪৫ Time View

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ৪ মে ২০২৬   আপডেট: ২৩:০১, ৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৯০ আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হারিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। ২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের ১৪৮ আসনে জয় প্রয়োজন হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাত ১০টা পর্যন্ত বেসরকারি ফলাফলে বিজেপি ১৯০ আসনে বিজয়ী হয়েছে। এগিয়ে রয়েছে ১৭টি আসনে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে ৬৫টি আসনে। এগিয়ে আছে ১৫টি আসনে।

কংগ্রেস আর জনতা উন্নয়ন পার্টি বিজয়ী হয়েছে দুটি করে আসনে। অন্যদিকে সিপিআইএম বিজয়ী হয়েছে একটি আসনে।

বিজেপি পেয়েছে ৪৫.৮৩ শতাংশ ভোট, অর্থাৎ তারা পেয়েছে ২৯০,১৬৫৮৫ জন ভোটারের ভোট। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪০.৮১ শতাংশ ভোট। মোট ভোটার ২৫৮,৩৯২৫০।

সিপিআইএম এককভাবে পেয়েছে ৪.৪৫ শতাংশ ভোট। ভোটারদের হিসেবে ২৮১,৫৫৩৩ জন ভোটারের ভোট। কংগ্রেস পেয়েছে ২.৯৮ শতাংশ ভোট অর্থাৎ ১৮৮,৪৬৬৯৯ জন ভোটারের ভোট।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ‘ভোট চুরির’ অভিযোগ তুলেছেন।  

তিনি বলেন, “বিজেপি ১০০টিরও বেশি আসন চুরি করেছে। বিজেপি জালিয়াতি করেছে। নির্বাচন কমিশন এখন বিজেপি কমিশনে পরিণত হয়েছে। আমরা বারবার এ নিয়ে অভিযোগ জানিয়েছি। কিন্তু কেউ শোনেনি।”

ঢাকা/সুচরিতা/ফিরোজ

ট্যাগঃ

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়

সময়ঃ ১২:০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬