০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হান্টাভাইরাসের প্রাদুর্ভাব মহামারির শুরু নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৫৪৩ Time View

আটলান্টিক মহাসাগরে একটি প্রমোদতরীতে হান্টাভাইরাসের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা মহামারির শুরু নয়। বৃহস্পতিবার (৭ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

হান্টাভাইরাস সাধারণত ইঁদুর বা এ জাতীয় ক্ষুদ্র প্রাণীর মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ইঁদুরের লালা, মল-মূত্র বা এদের বাস স্থানের ধুলিকণার সংস্পর্শে মানুষ এলে সংক্রমিত হওয়ার ঝুঁকি তৈরি হয়, যা দেহে গুরুতর রোগ তৈরি করতে পারে। হান্টাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক পর্যায়ে সাধারণত জ্বর, পেশিতে ব্যথা ও প্রচণ্ড মাথাব্যথার মতো লক্ষণ দেখা দেয়। 

২ মে এমভি হন্দিয়াস জাহাজে বেশ কয়েকজন যাত্রীর তীব্র শ্বাসকষ্টজনিত অসুস্থতার খবর মেলে। এ প্রাদুর্ভাবে এরইমধ্যে তিন জন মারা গেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রামক রোগ মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখোভ বলেন, “এটি কোভিড নয়, এটি ইনফ্লুয়েঞ্জাও নয়, এটি সম্পূর্ণ ভিন্নভাবে ছড়ায়।”

তিনি জানান, আমরা ছয় বছর আগের মতো একই পরিস্থিতিতে নেই।

মারিয়া বলেন, “আমি এখানে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এটি সার্স-কোভ-২ নয়। এটি কোনো কোভিড মহামারির শুরুও নয়। এটি একটি প্রাদুর্ভাব, যা আমরা একটি জাহাজে দেখতে পাচ্ছি।”

তিনি জানান, এটি করোনাভাইরাসের মতো একইভাবে ছড়ায় না, বরং ‘ঘনিষ্ঠ, অন্তরঙ্গ সংস্পর্শের’ মাধ্যমে ছড়ায়।
 
ট্যাগঃ

হান্টাভাইরাসের প্রাদুর্ভাব মহামারির শুরু নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সময়ঃ ১২:০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬