০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৫৪৩ Time View

প্রকাশিত: ২২:৫৫, ২০ মে ২০২৬   আপডেট: ২২:৫৭, ২০ মে ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারী।

জাতীয় নাগরিক পার্টির‌ (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “চলমান দেশে বৈরী আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার পরিপূর্ণ ব্যর্থ। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের পদত্যাগ করা উচিত। কারণ তিনি তার মন্ত্রণালয় পরিচালনায় পরিপূর্ণ ব্যর্থ।”

বুধবার (২০ মে) রাজধানীর পুরান পল্টনে ‌ডিসিসি হলে ন্যাশনাল ওলামা এলায়েন্সের আয়োজনে গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “ন্যাশনাল ওলামা এলায়েন্সের পাঁচ দফার সঙ্গে আমি একমত। তবে লেদার কলেজ নয়, সরকারকে লেদার ইউনিভার্সিটি তৈরি করতে হবে।”

গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “ওলামা এলায়েন্সের পাঁচ দফার সঙ্গে একমতের পাশাপাশি চামড়া শিল্প নিয়ে সরকারকে দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই। চামড়া শিল্পে সিন্ডিকেট কাজ করে, এই সিন্ডিকেটের সঙ্গে সরকারের বিভিন্ন পর্যায়ের লোকেরা জড়িত। তাদেরকে চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লোকদেরকে চামড়া শিল্প রক্ষার জন্য দায়িত্ব দিতে হবে।”

ঢাকা/রায়হান/সাইফ

ট্যাগঃ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন

সময়ঃ ১২:০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬