০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৫৫৮ Time View

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ৩১ মে ২০২৬   আপডেট: ১৭:৫৩, ৩১ মে ২০২৬

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, “ঈদ শেষে নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরতে কাজ করছে সরকার। বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়।”

রবিবার (৩১ মে) দুপুরে চাঁদপুর নদীবন্দর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “ঘাটগুলোতে যেসব অবকাঠামোগত সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। যাত্রীসেবার মান উন্নয়ন এবং নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।”

চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, “প্রকল্পের কিছু অংশের কাজ সম্পন্ন হলেও ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে। ফলে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

নৌপরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, “পন্টুন আধুনিকায়ন ও নিয়মিত ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে নৌপথ সচল রাখা গেলে দেশের নৌপরিবহন ব্যবস্থা আরো গতিশীল হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে উচ্চগতির নৌযান পরিচালনার জন্যও সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।”

ঢাকা/অমরেশ/রাজীব

ট্যাগঃ

নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সময়ঃ ১২:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬