চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় একটি সড়কের এক পাশ দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের পর হিজড়া খালের প্রবর্তক সেতুর পাশে সড়কের কিছু অংশ দেবে যায়। এ কারণে সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
দেবে যাওয়া সড়কের পাশেই হিজড়া খালে প্রতিরোধদেয়ালের নির্মাণকাজ চলছে। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কাজ করা হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
Voice24 Admin 










