১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার 

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৫৬১ Time View

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ২৫ মে ২০২৬  

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন আকন।

বরগুনার পাথরঘাটা পৌরসভার চারবারের সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন আকনকে (৭৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা পৌর শহরের চৌরাস্তা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বরগুনায় নিয়ে আসে ডিবি পুলিশ। বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর তাকে বরগুনা থানায় সোপর্দ করা হয়েছে। 

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, সাবেক মেয়র আনোয়ার হোসেন আকন বর্তমানে বরগুনা থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

তিনি আরো বলেন, গত ৫ আগস্টের পর থেকে আনোয়ার হোসেন আকন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে পাথরঘাটা পৌরসভার ঠিকাদারি কাজের অর্থ আত্মসাতের অভিযোগে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনটি মামলা রয়েছে, যা বিভিন্ন তদন্ত সংস্থার তদন্তাধীন আছে। দুজন ঠিকাদার তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের করেন।

ঢাকা/ইমরান/বকুল

ট্যাগঃ

পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার 

সময়ঃ ১২:০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬