মেঘনা নদীর বিশাল জলরাশির বুকে যখন ভোরের সূর্য হাসে, তখন নদীর পাড়েই জেগে ওঠে এক ব্যতিক্রমী আলোর পাঠশালা- মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালা। আর এই পাঠশালারই চতুর্থ শ্রেণির এক স্বপ্নবাজ শিক্ষার্থী মোঃ আব্দুর রহমান তামিম। নদীপাড়ের এক সাধারণ দরিদ্র পরিবারে জন্ম নেওয়া তামিমের স্বপ্নের পরিধি কিন্তু আকাশচুম্বী। সে স্বপ্ন দেখে নীল আকাশ ছোঁয়ার, আকাশ জয় করার। নদীর কলতান আর বাতাসের শোঁ শোঁ শব্দ শুনতে শুনতে বড় হওয়া তামিমের চোখ সবসময় থাকে মেঘমালার ওপারে। যখনই মাথার ওপর দিয়ে কোনো উড়োজাহাজ সাদা মেঘের বুক চিরে চলে যায়, তামিম অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। সে মনে-প্রাণে উপভোগ করতে চায় আকাশের সেই অসীম বিশালতা।
০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর:
আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে তামিম
-
Voice24 Admin - সময়ঃ ১২:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- ৫৬২ Time View
ট্যাগঃ
জনপ্রিয় খবর


