০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, শেরেবাংলার নাতনিসহ কয়েকজন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫৪১ Time View

ফেরসামিন বিদেশে থাকায় অনুষ্ঠানে সশরীর উপস্থিত থাকতে পারেননি। অন্যরা অনুষ্ঠানের মঞ্চে ছিলেন। নাম ঘোষণার পর ইসহাক সরকার, নুরুজ্জামান কাফি ও মহিউদ্দিন রনিকে ফুল দিয়ে বরণ করে নেন নাহিদ ইসলাম।

এই অনুষ্ঠানে অংশ নিতে বেলা সোয়া তিনটার দিকে আইডিইবিতে এসে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এনসিপির নেতা-কর্মীরা তাঁদের স্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন।

এর কিছুক্ষণ পর নেতা-কর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন ইসহাক সরকার। এ সময় নেতা-কর্মীরা ‘পুরান ঢাকার ইসহাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জুলাই যোদ্ধা ইসহাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘দুর্দিনের ইসহাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘এনসিপি-জনতা, গড়ে তোলো একতা’ ইত্যাদি বলে স্লোগান দেন।

বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠান শুরু হয়। মঞ্চে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

ট্যাগঃ

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, শেরেবাংলার নাতনিসহ কয়েকজন

সময়ঃ ১২:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬