১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনে রুবেল হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখানোর আদেশ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৫৪৩ Time View

জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহেসানুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. মিজানুর রহমান।

নবী নেওয়াজের পক্ষে আইনজীবী সামসুর রহমান বাদল আদালতে বলেন, রমনা থানার একটি মামলায় হাইকোর্ট থেকে তিনি ইতিমধ্যে জামিন পেয়েছেন। মুক্তি পাওয়ার আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

গত ১১ এপ্রিল রাজধানী থেকে নবী নেওয়াজকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

গত বছরের ২২ আগস্ট আদাবর থানায় নিহত পোশাকশ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম হত্যা মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের শেষ দিনে রুবেলসহ কয়েক শ শিক্ষার্থী ও সাধারণ মানুষ বেলা ১১টার দিকে আদাবরের রিং রোড এলাকায় প্রতিবাদ মিছিল বের করেন। এ সময় পুলিশ, আওয়ামী লীগ এবং এর ভাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা গুলি চালালে রুবেল গুলিবিদ্ধ হন। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগঃ

জুলাই আন্দোলনে রুবেল হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখানোর আদেশ

সময়ঃ ১২:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬