১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম সিসিলির উত্থান-পতনের ইতিহাস

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৯৯ Time View

সিসিলি বিজয়ের ইতিহাস শুরু হয় উত্তর আফ্রিকার আঘলাবি রাজবংশের হাত ধরে। আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের সময় ইব্রাহিম ইবনে আল-আঘলাব তিউনিসিয়ার কাইরাওয়ানে এই বংশের পত্তন করেন।

তবে সিসিলি অভিযানের প্রেক্ষাপট ছিল বেশ নাটকীয়। ৮২৬ খ্রিষ্টাব্দে বাইজেন্টাইন নৌ কমান্ডার ইউফেমিয়াস বিদ্রোহ করে আঘলাবি আমির জিয়াদাতুল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করেন।

এ অভিযানে আমির জিয়াদাতুল্লাহ সেনাপতি হিসেবে নিযুক্ত করেন প্রখ্যাত ফকিহ (আইনবিদ) আসাদ ইবনে আল-ফুরাতকে। তিনি ইমাম মালিক ও ইমাম আবু হানিফার ছাত্রদের কাছে শিক্ষা লাভ করেছিলেন।

মূলত একাধারে তাত্ত্বিক ও সমরকুশলী এই ব্যক্তিত্বের নেতৃত্বে ৮২৭ খ্রিষ্টাব্দে ১০ হাজার সৈন্যের একটি বাহিনী সিসিলিতে পদার্পণ করে। ৮৩১ খ্রিষ্টাব্দে পালেরমো (তৎকালীন বালার্ম) বিজিত হয় এবং এটিই হয়ে ওঠে মুসলিম সিসিলির রাজধানী। ৮৭৮ সালে সিরাকিউস বিজয়ের মাধ্যমে দ্বীপের ওপর মুসলিম নিয়ন্ত্রণ সুসংহত হয়।

ট্যাগঃ

মুসলিম সিসিলির উত্থান-পতনের ইতিহাস

সময়ঃ ১২:০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬