০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রবের আঙিনায় দাসের সমর্পণ 

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৫৬০ Time View

হজ কেবল কয়েক দিনের অনুষ্ঠান নয়। হজ পালন করে এসে যদি মানুষের আচরণ ও চরিত্রে পরিবর্তন না আসে, তবে সেই হজের সুফল পূর্ণাঙ্গ হয় না। একজন ‘হাজি’ মানে এমন একজন মানুষ, যিনি নতুনভাবে জীবন শুরু করেছেন। হজের সেই ভ্রাতৃত্ববোধ আর আধ্যাত্মিক পবিত্রতা যেন সারা জীবন তাঁর কর্মে ও ব্যবহারে প্রতিফলিত হয়।

হজ আমাদের শেখায় আমরা সবাই এক আদমের সন্তান এবং আমাদের গন্তব্যও এক। আল্লাহর ঘরে ফিরে আসার এই আকুলতা আমাদের মনে করিয়ে দেয় যে, পৃথিবীর এই সাময়িক সফর শেষে আমাদের আসল ঠিকানায় ফিরতে হবে।

হজের এই মূল চেতনা—অর্থাৎ আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং মানুষের প্রতি ভ্রাতৃত্ববোধ—যদি আমরা ধারণ করতে পারি, তবেই আমাদের সমাজ ও বিশ্ব হবে শান্তিময়। আল্লাহ আমাদের সবাইকে হজের এই আধ্যাত্মিক নূর দ্বারা জীবনকে আলোকিত করার তৌফিক দিন।

  • মুফতি সাইফুল ইসলাম: খতিব, মসজিদ-উত তাকওয়া সোসাইটি, ধানমণ্ডি

ট্যাগঃ

রবের আঙিনায় দাসের সমর্পণ 

সময়ঃ ১২:০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬