১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে এবার সাবেক তৃণমূল সরকারের মন্ত্রী উদয়ন গ্রেপ্তার

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৫৪৬ Time View

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক তৃণমূল সরকারের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে আজ বুধবার কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এবারের নির্বাচনে কোচবিহারের দিনহাটা বিধানসভা আসনে বিজেপি প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরে যান।

সরকার বদলের পর উদয়ন গুহকে নিয়ে এ পর্যন্ত সাবেক তৃণমূল কংগ্রেস সরকারের তিন মন্ত্রীকে গ্রেপ্তার করা হলো।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর উদয়ন গুহ অনেকটা আড়ালে চলে যান। তিনি দিনহাটার বাড়ি ছেড়ে কলকাতার ফুলবাগান এলাকায় তাঁর নিজের আরেকটি ফ্লাটে বসবাস করছিলেন।

উদয়ন গুহ কলকাতার ফুলবাগানের বাসায় অবস্থান করছেন, কোচবিহারের পুলিশ এমন খবর পেয়ে আজ সকালে সেখান অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজই তাঁকে কোচবিহারের দিনহাটায় নিয়ে যাওয়া হচ্ছে।

উদয়ন গুহর বাবা কমল গুহ ছিলেন রাজ্যের ফরোয়ার্ড ব্লক দলের নেতা ও সাবেক মন্ত্রী। ২০১১ সালে বাম ফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান হওয়ার পর কমল গুহর ছেল উদয়ন গুহ বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ফরোয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে, হয়ে যান রাজ্যের মন্ত্রী।

সেই উদয়ন গুহ এবার বিধানসভা নির্বাচনে হেরে যান। আর এই রাজনৈতিক পালাবদলের পর তাঁকে একটি প্রতারণার মামলায় আজ কোচবিহারের পুলিশ গ্রেপ্তার করল।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটপরিবর্তনের পর এ নিয়ে এই রাজ্যের সাবেক তিন মন্ত্রী গ্রেপ্তার হলেন। বাকি দুজন হলেন দমকলমন্ত্রী সুজিত বসু ও সাবেক কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

ট্যাগঃ

মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী  

পশ্চিমবঙ্গে এবার সাবেক তৃণমূল সরকারের মন্ত্রী উদয়ন গ্রেপ্তার

সময়ঃ ১২:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬