০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্ক বার্তা

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৬১২ Time View

প্রকাশিত: ২২:৫২, ১৩ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৫৩, ১৩ আগস্ট ২০২৫

সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্টে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এ নিয়ে অফিসিয়াল পেজে এক বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার (১৩ আগস্ট) রাতে আইএসপিআর এর ফেসবুক পেজে এ নিয়ে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে।

ফেসবুকে দেওয়া সতর্ক বার্তায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে। সে সব প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো অ্যাকাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই।

এমতাবস্থায়, জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

এ ধরনের বিভ্রান্তমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সতর্ক বার্তায় উল্লেখ করা হয়েছে।

ঢাকা/হাসান/মেহেদী

ট্যাগঃ

সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্ক বার্তা

সময়ঃ ১২:০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫