০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলের বারান্দায় ভিক্ষুকের লাশ, ব্যাগে মিলল ৭১ হাজার টাকা

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৫৪২ Time View

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ১২ মে ২০২৬   আপডেট: ১৭:৪৩, ১২ মে ২০২৬

শ্রীপুর উপজেলার নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে পড়ে থাকা একটি ব্যাগে প্রায় ৭১ হাজার টাকা পাওয়া গেছে। পুলিশের ধারণা, এটা দীর্ঘদিন ভিক্ষা করে জমানো টাকা।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে লাশ উদ্ধার করা হয়। পরে সেটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার এসআই তাজুল ইসলাম জানান, সকালে স্থানীয় লোকজন স্কুলের বারান্দায় ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সম্পন্ন করে।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির পাশে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া গেছে। এছাড়া ব্যাগে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে নাম লেখা রয়েছে আবুল হোসেন। পরিচয়পত্র অনুযায়ী তার বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামে। তবে পরিচয়পত্রটি প্রকৃতপক্ষে মৃত ব্যক্তির কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, ওই ব্যক্তি দীর্ঘ দিন ধরে এলাকায় ভিক্ষা করতেন। রাতে যেখানে সুযোগ পেতেন, সেখানে আশ্রয় নিতেন। সোমবার রাতেও তিনি স্কুলের বারান্দাতেই ছিলেন।

পুলিশ জানায়, লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির স্বজনদের খোঁজ করা হচ্ছে। পরিচয় পাওয়া গেলে লাশ ও টাকা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
 
ঢাকা/রফিক/বকুল 

ট্যাগঃ

স্কুলের বারান্দায় ভিক্ষুকের লাশ, ব্যাগে মিলল ৭১ হাজার টাকা

সময়ঃ ১২:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬