০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এআই প্রযুক্তির চার ওয়াশিং মেশিন উন্মোচন করল ওয়ালটন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৫৪২ Time View

গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন বাজারে এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সমৃদ্ধ নতুন চারটি প্রিমিয়াম ওয়াশিং মেশিন। স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ী সিস্টেম এবং আধুনিক ফিচারের সমন্বয়ে তৈরি এসব মডেল ব্যবহারকারীদের আরো সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত লন্ড্রি অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলগুলোর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার আব্দুল্লাহ-আল-জুনায়েদ, ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিষ্ঠানটি জানায়, নতুন সিরিজে রয়েছে ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং এআই ওয়াশিং মেশিন WWM-ATT80 ও WWM-ATT90। এসব মেশিনে থাকা এআই প্রযুক্তি কাপড়ের ধরন, ওজন ও ময়লার মাত্রা বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ওয়াশ সেটিং নির্ধারণ করতে পারে।

এছাড়া ফ্রন্ট-লোডিং প্রযুক্তির WWM-AFB80 ও WWM-AFB90 মডেলে স্টেইন ওয়াশ ফিচার যুক্ত করা হয়েছে, যা কঠিন দাগ দূর করতে কার্যকর। ৮ কেজির স্টিম ওয়াশ সুবিধাসম্পন্ন WWM-AFD80 এবং ১২ কেজির ওয়াশার-ড্রায়ার কম্বো WWM-AFC12M মডেলও উন্মোচন করা হয়েছে।

চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, “আধুনিক জীবনযাত্রার চাহিদা এবং স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের প্রতি গ্রাহকদের আগ্রহ বিবেচনায় নিয়েই নতুন মডেলগুলো বাজারে আনা হয়েছে।”

তার মতে, “উদ্ভাবনী প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের ফিচারের সমন্বয়ে এসব ওয়াশিং মেশিন দেশের বাজারে নতুন মাত্রা যোগ করবে।”

ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান বলেন, “ওয়ালটন নিয়মিতভাবে সর্বাধুনিক প্রযুক্তি ও সাশ্রয়ী দামের পণ্য বাজারে আনছে।”

জয়া বলেন, “ওয়ালটনের পণ্য শুধু দেশে নয়, বিদেশেও বাংলাদেশের গর্ব হিসেবে পরিচিত হচ্ছে।”

ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার আব্দুল্লাহ-আল-জুনায়েদ বলেন, “ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণে তৈরি এসব মডেলে রয়েছে ইনভার্টার ও বিএলডিসি মোটর, যা কম বিদ্যুৎ খরচে কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে।”

তিনি আরো বলেন, “কিছু মডেলে ওয়াশার-ড্রায়ার প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে একই মেশিনে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা মিলবে।”

অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটনের আধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে বর্তমানে ফ্রন্ট লোড, টপ লোড অটোমেটিক ও সেমি-অটোমেটিক মিলিয়ে ৩০টিরও বেশি মডেলের ওয়াশিং মেশিন উৎপাদন করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওয়ালটনের পণ্য বর্তমানে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে।

ট্যাগঃ

এআই প্রযুক্তির চার ওয়াশিং মেশিন উন্মোচন করল ওয়ালটন

সময়ঃ ১২:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬