০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌরভের জোড়া গোলে ফাইনালে মোহামেডান

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৫৪২ Time View

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তখন টানটান উত্তেজনা। ঘড়ির কাঁটা ৯০ মিনিট পার করে যোগ করা সময়ের দিকে ছুটছে। স্কোরবোর্ডে ১–১ সমতা। ঠিক সেই মুহূর্তেই সৌরভ দেওয়ানের ঝলক। উজবেক মিডফিল্ডার মোজাফফরভের নিখুঁত কর্নার থেকে বল পেয়ে দারুণ এক শটে ব্রাদার্সের জাল কাঁপিয়ে দেন এই মোহামেডান ফরোয়ার্ড। ততক্ষণে সাদা-কালো শিবির উদ্‌যাপনে মাতোয়ারা। ম্যাচের নায়ক সৌরভকে ঘিরে চলে সতীর্থদের জয়োল্লাস। তাঁর জোড়া গোলেই তো আজ ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে পা রাখল ঐতিহ্যবাহী ক্লাবটি।

আগামী ১৯ মে কিংস অ্যারেনায় শিরোপার লড়াইয়ে মোহামেডানের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।

ট্যাগঃ

সৌরভের জোড়া গোলে ফাইনালে মোহামেডান

সময়ঃ ১২:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬