০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরপুত্রের মন্তব্য নিয়ে তোলপাড়

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৫৪৩ Time View

বলিউডে নেপোটিজম নিয়ে বিতর্ক নতুন নয়। কিন্তু জুনাইদের অবস্থান একটু আলাদা। কারণ, তিনি কখনো নিজেকে অতিরিক্ত প্রচারের মধ্যে রাখেননি। তাঁর প্রথম ছবি ‘মহারাজ’ সমালোচকদের প্রশংসা পেলেও সেটি তাঁকে বড় তারকা বানাতে পারেনি। এরপর ‘লাভয়াপা’ ও ‘এক দিন’—দুটিই বক্স অফিসে ব্যর্থ।
ফলে জুনাইদ এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে তাঁকে প্রমাণ করতে হবে তিনি শুধু আমির খানের ছেলে নন, নিজেও একজন অভিনেতা।

সাই পল্লবী বিতর্ক
‘এক দিন’ মুক্তির পর আরেকটি বিতর্ক তৈরি হয় ‘সাই পল্লবী’কে ঘিরে। একটি সাক্ষাৎকারে তিনি নাকি ইঙ্গিত দিয়েছিলেন যে ছবিটিতে তাঁকে হয়তো ভুলভাবে কাস্ট করা হয়েছিল। এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়।
তবে জুনাইদ দাবি করেছেন, সাই পল্লবীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তাঁর মতে, সাই এমন একজন শিল্পী, তিনি নিজের কাজ নিয়ে সব সময় সন্দিহান থাকেন। তিনি প্রায়ই মনে করেন, আরও ভালো করা যেত।
জুনাইদের ভাষায়, পুরো টিমই মনে করে সাই ছবিতে দুর্দান্ত অভিনয় করেছে।
এই মন্তব্যে সহ–অভিনেত্রীর প্রতি তাঁর সম্মান যেমন প্রকাশ পেয়েছে, তেমনি বোঝা যায় ছবিটির ব্যর্থতা নিয়ে তিনি কাউকে দায়ী করতে চান না।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

ট্যাগঃ

আমিরপুত্রের মন্তব্য নিয়ে তোলপাড়

সময়ঃ ১২:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬